শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পুলিশ বাহিনীকে আধুনিক করার চেষ্টা চলছে: আইজিপি

পুলিশ বাহিনীকে আধুনিক করার চেষ্টা চলছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীকে একটি আধুনিক বাহিনী গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারি।

শুক্রবার সাভারের জোরপুল এলাকার লাজ পল্লীতে যশোর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতিবছরই আমরা এই প্রক্রিয়ায় জনবল বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় রয়েছে।

এছাড়া সক্ষমতা বৃদ্ধি, মানসিকতার পরিবর্তনসহ সবকিছু মিলিয়ে আধুনিক একটি বাহিনী গড়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে আরও জনবল বৃদ্ধির কারণে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশের ব্যাপক সাফল্য এসেছে। আর এ কারণে দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ যশোর জেলা কল্যাণ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com