শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ ১ ফেব্রুয়ারি

ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণ ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ০১ ফেব্রুয়ারি (শনিবার) নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রথমে ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল ইসি। এদিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে এ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।  শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে এ বৈঠকে নির্বাচন সংক্রান্ত যে কর্মকর্তারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের উপস্থিত থাকতে বলা হয়। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে। সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একই দাবি জানায়। নির্বাচন পেছাতে হাইকোর্টে একটি রিটও হয়। রিটটি আপিল বিভাগে রয়েছে। এমন প্রেক্ষাপটে শনিবার বিকাল সোয়া চারটার দিকে জরুরি বৈঠকে বসে ইসি। সেখানে দীর্ঘ আলোচনা শেষে ভোট পেছানোর সিদ্ধান্তটি হয়।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। তবে ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে। পূজার বিষয়টি উল্লেখ করে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ হাইকোর্টে একটি রিট করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে রিটটি খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আপিল বিভাগে আবেদন করা হয়। ওই রিটে বলা হয়, দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, তাই এটি সাংঘর্ষিক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com