সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা: সিইসি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটির নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শুক্রবার দুপুরে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শ করতে যান সিইসি।

তিনি বলেন, কোনো সন্ত্রাসী যদি কেন্দ্রে অবস্থান নেয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, কমিশন কখনো সব দলের আস্থাভাজন হতে পারেনি। এ অবস্থা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন কেন্দ্রের কর্মকর্তারা তাদের যেকোনো সহযোগিতা করবে।

সকল নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, নীতিমালার মধ্যে দায়িত্ব পালন করবে পর্যবেক্ষকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com