রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ফিক্সিংয়ের দায়ে নাসির জামশেদের ১৭ মাসের কারাদণ্ড

ফিক্সিংয়ের দায়ে নাসির জামশেদের ১৭ মাসের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক: স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) তার ঘুষ নেয়া-দেয়ার প্রমাণ পেয়েছেন তারা।

বহু আগে নাসিরের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। তাকে আটক করে পুলিশ। তবে তা অস্বীকার করেন তিনি। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। এবার ওকে ১৭ মাসের জেল দিলেন আদালত।

খেলা গড়াপেটার দায়ে একইসঙ্গে অভিযুক্ত ছিলেন আরো দুই ক্রিকেটার। তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছেন আদালত। ফিক্সিংয়ের অন্ধকার জগতের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের জেল হয়েছে।

শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালে দুবাইয়ে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমির ম্যাচে সতীর্থ ক্রিকেটারদের ফিক্সিং করতে অনুপ্রাণিত করেন নাসির। এজন্য জুয়াড়ির কাছ থেকে টাকা নেন তিনি।

পাশাপাশি ২০১৬ সালে বিপিএলেও স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেন নাসির। যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

উল্লেখ্য, বিভিন্ন লিগে ফিক্সিংয়ের অপরাধে ২০১৮ সালে তাকে দেশের সব ধরনের ক্রিকেটে ১০ বছরনিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেটার বোর্ড (পিসিবি)। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com