শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
দিনাজপুরে মাদক সেবনের দায়ে দম্পতির কারাদণ্ড

দিনাজপুরে মাদক সেবনের দায়ে দম্পতির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক সেবনের দায়ে এক দম্পতিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদের বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আব্দুল আলিমের (৩৫) বাড়ি উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লায়। তার পিতার নাম ইমরান আলী। একই সাথে সাজা দেয়া হয় তার স্ত্রী সুইটি বেগমকে (৩২)। তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি তাদের এক শ’ টাকা করে জরিমানা করা হয়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার বেলা ২ টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় আব্দুল আলিম ও তার স্ত্রী সুইটি বেগমকে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম বলেন, ‘স্বামী-স্ত্রীকে আটকের পর সাজা দেয়া হয়েছে। উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com