শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিকৃত উচ্চারণে নতুন প্রজন্মকে বাংলা না বলার আহ্বান প্রধানমন্ত্রীর

বিকৃত উচ্চারণে নতুন প্রজন্মকে বাংলা না বলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বুকের রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা রক্ষা করেছেন ভাষা শহীদরা। আর যারা সন্তানদের মায়ের ভাষা শেখান না, তাদের দীনতা রয়েছে। শুক্রবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, অনেক রক্তের বিনিময়ে বিশ্বে আজ বাংলা ভাষা মর্যাদা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব একটি গ্লোবাল ভিলেজ, অন্য ভাষা শেখার প্রয়োজন আছে, তবে মাতৃভাষা বাদ দিয়ে নয়। দেশের মাটিতে থেকেও যারা সঠিক ভাবে বাংলা বলতে পারে না তাদের জন্য করুনা করা ছাড়া কিছু করার নেই।

এ সময় বিকৃত উচ্চারণে নতুন প্রজন্মকে বাংলা না বলার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পাকিস্তানিরা বার বার আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত করেছে। ৫২তে ভাষা শহীদরা সেই ষড়যন্ত্র রুখে দিয়ে ভায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে। তাদের সেই অবদানে ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ভাষা শেখার জন্য মাতৃভাষা ইন্সটিটিউটে বিশেষ ফান্ড গঠন করা হবে। যারা ভাষা শিখবে তারা বিভিন্ন ফেলোশিপ পাবে। নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক থেকে মাতৃভাষায় লেখাপড়া করার সুযোগ করে দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন জাতির জনক বন্ধু। তিনিই প্রথম বাংলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com