শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে বাসার ভিতরে শ্রাবণী রানী রায় (১৫) নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে আকচা ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাসার একটি রুম থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রাবনী রানী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারনে এই হত্যাকান্ড সেটা বলা যাচ্ছেনা। পুলিশ তদন্ত করছে।
এদিকে শ্রাবনীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। নির্মম ভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি মর্মান্তিক । পুলিশ তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com