শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বড় জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভিশন বাংলা ডেস্ক: যে কোনো ধরনের বড় জনসমাগম বা গ্যাদারিং এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা শনাক্ত হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম।

তিনি বলেন, ‘বড় গ্যাদারিং এড়িয়ে চলব, অ্যাভয়েড করব যতদূর সম্ভব, সেটাই (প্রধানমন্ত্রীর) নির্দেশনা।’স্বাস্থ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তাই তিন স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেন আতঙ্কিত না হই। প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবে যাতে ছড়াতে না পারে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে।’তিনি জানান, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।পরে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বলেন, ‘ম্যাস গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে।’তিনি জানান, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত নয়, পুনর্বিন্যাস করা হয়েছে। আজ সোমবার বিকালে বাস্তবায়ন কমিটির সভা হবে। সেই সভার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।করোনা আতঙ্কে জিনিসপত্রের দাম বাড়া প্রসঙ্গে আনোয়ারুল বলেন, জিনিসপত্রের দাম বাড়ার কোনো কারণ নেই। এ রোগ মোকাবিলায় মাস্ক পরার কোনো প্রয়োজন নেই। কারণ এটি ছোঁয়াচে রোগ।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর রবিবার এক ব্রিফিংয়ে দেশে প্রথমবারের মতো তিনজনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করে। তাদের মধ্যে দুজন পুরুষ সম্প্রতি ইতালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন। তাদের মধ্যে একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের সবার অবস্থাই স্থিতিশীল এবং তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আইইডিসিআর জানিয়েছে।আইইডিসিআর ওই তথ্য জানানোর পর রাতে সরকারের তরফ থেকে মুজিববর্ষের অনুষ্ঠান কাটছাঁট করার ঘোষণা আসে। জানানো হয়, ১৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হবে। মূল অনুষ্ঠান পরে কখনো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com