বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
টাঙ্গাইলে ভটভটির ধাক্কায় দুই নারী পথচারী নিহত

টাঙ্গাইলে ভটভটির ধাক্কায় দুই নারী পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের দক্ষিণঘাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার পাকুটিয়া ইউনিয়নের উজালা বেগম (৫০) ও মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শেফালী বেগম (৪০)। তনাগরপুর থানার ওসি মো. আলম চাদ জানান, সকালে দক্ষিণ ঘাগড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই তিন নারী পথচারীকে চাপা দেয় মালবোঝাই একটি ভটভটি। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত ও একজন আহন হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ঘাতক ভটভটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com