ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

সাভারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভারে নিজ বাড়ির একটি কক্ষ থেকে রোজী আক্তার রিনা (৩৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভার পৌরসভার দক্ষিণ দরিয়ারপুর এলাকার নিজ মালিকানাধীন দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ রোজী আক্তার রিনা সাভার পৌরসভার দক্ষিণ দরিয়ারপুর এলাকার মৃত মোন্নাফ হোসেনের স্ত্রী। তবে নিহতের কোনো সন্তান না থাকায় তিনি একাই বসবাস করতেন। নিহতের প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষে প্রতিদিনের মতো ঘুমাতে যান রোজী আক্তার। পরদিন বুধবার সকালে অনেক ডাকাডাকির পরও তার সাড়া-শব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে ওই নারীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার এসআই নূর মোহাম্মদ খান বলেন, রাতের কোনো একসময় নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ওই নারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি একটি কক্ষে একাই বসবাস করতেন। তার কোনো সন্তান নেই। তবে নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর মেয়ে ও তার স্বামী পাশের কক্ষেই থাকেন। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাভারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত