সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

‘করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। নবগঠিত এ কমিটি করোনাভাইরাস মোকাবিলায় সর্বাত্মক কাজ করবে।

করোনাভাইরাস প্রতিরোধে দেশ শাটডাউন কিংবা লকডাউন করা হচ্ছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের এই বিপদের মুহূর্তে দেশ ও জাতিকে রক্ষায় দেশ শাটডাউন বলেন, লকডাউন বলেন, পরিস্থিতি দেখে যখন যে সিদ্ধান্ত নেওয়া দরকার,  প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তই নেবেন।

আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  করোনাভাইরাস মোকাবিলায় তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com