ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

প্রতিষ্ঠানকর্মীদের অগ্রিম বেতন দিলেন নায়িকা নিপুণ

ভিশন বাংলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। এর বাইরে তিনি একজন ব্যবসায়ী। গত কয়েক বছরে নিজ উদ্যোগে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ গড়ে তুলেছেন তিনি। দেশের করোনা পরিস্থিতির কারণে এবার প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিয়েছেন এই অভিনেত্রী। নিপুণ বলেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি।' নিপুণ জানান, বিদেশ থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফেরায় তারা এখন নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠানকর্মীদের অগ্রিম বেতন দিলেন নায়িকা নিপুণ

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২০

featured Image
ভিশন বাংলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। এর বাইরে তিনি একজন ব্যবসায়ী। গত কয়েক বছরে নিজ উদ্যোগে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ গড়ে তুলেছেন তিনি। দেশের করোনা পরিস্থিতির কারণে এবার প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিয়েছেন এই অভিনেত্রী। নিপুণ বলেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি।' নিপুণ জানান, বিদেশ থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফেরায় তারা এখন নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত