ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

হোসেন শিকদারের শারীরিক অবস্থার খোঁজ নিতে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

মোঃ আক্তারুজ্জামান

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ আফজাল হোসেন শিকদার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের একদল নেতৃবৃন্দ আফজাল হোসেন শিকদারের বাসভবনে যান। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন ভূঁইয়া, আগৈলঝাড়া উপজেলা বিআরডিবির (BRDB) চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম হাওলাদার এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন শিকদার।

এ ছাড়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মানিক মোল্লা, বাহাদুর রহমান আলাল মৃধা, আমিন মোল্লা ও রিয়াজ পাইক। আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিকদার শাকিল রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ প্রবীণ এই রাজনীতিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা আফজাল হোসেন শিকদারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

হোসেন শিকদারের শারীরিক অবস্থার খোঁজ নিতে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত