শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
করোনা ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু

ভিশন বাংলা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ডিসেম্বরের ৩১ তারিখে শনাক্ত হওয়া এই ভাইরাসে ইতোমধ্যে ১৯৫ দেশের নাগরিক আক্রান্ত হয়েছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে দেশে মারা গেছেন তিনজন এবং বাকি ছয়জন মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশে।

তবে স্বাস্থ্য ব্যবস্থার বিধি-নিষেধের কারণে বিদেশে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।

মঙ্গলবার (২৪ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে এক বাংলাদেশি নারীর মৃত্যুর কথা জানায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এর আগে সোমবার জানা যায়, গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমাম মৃত্যুবরণ করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিতে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানা যায়।

তাদের মধ্যে গেল সপ্তাহে যুক্তরাজ্যে মারা যাওয়া মধ্যবয়সী এক ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিক।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ইতালি ছাড়া অন্যদের স্বাস্থ্য ব্যবস্থার তথ্য জানানোর বিষয়ে বিধিনিষেধ আছে।

তাই চাইলেই ইউরোপের দেশ থেকে আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে নির্দিষ্টভাবে তথ্য জানা সম্ভব হচ্ছে না।

সোমবার (২৩ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, দেশে এখন পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com