সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় ব্রিটেনের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ

ঢাকায় ব্রিটেনের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ

৮ ফেব্রুয়ারিকে ঘিরে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি বা সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে বাংলাদেশে বসবাসরত নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশনা দিয়েছে ব্রিটেন।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে ভ্রমণ সতর্ক বার্তা হালনাগাদ করেছে। এতে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার কথা রয়েছে। ওইদিন প্রয়োজন ছাড়া বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো স্থানে জটলা বা মিছিল বা এ ধরনের কিছু দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যেকোনো রাজনৈতিক দলের কার্যালয়, রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার জন্য পরামর্শও দেওয়া হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, রায়কে কেন্দ্র করে সারাদেশে সন্ত্রাসী হামলারও শঙ্কা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। এবারো এমন ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। আর বিদেশিদের ওপর হামলার আশঙ্কা আরও বেশি বলে মনে করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com