শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চীনের কিট-পিপিই নিয়ে ঢাকায় পৌঁছেছে বিশেষ ফ্লাইট

চীনের কিট-পিপিই নিয়ে ঢাকায় পৌঁছেছে বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: চীনের দেয়া টেস্টিং কিট ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ৪টার পর এসে ফ্লাইটি পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করে ঢাকায় চীনা দূতাবাস।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। তারা ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।

ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com