ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

খালেদার চিকিৎসা তদারকি করবেন পুত্রবধূ জোবাইদা

ডেস্ক নিউজ: দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি থেকে মুক্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করবেন পূত্রবধূ ডা. জোবায়দা রহমান। বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন জোবাইদা। সেখান থেকেই খালেদা জিয়ার যাবতীয় খোঁজ-খবর রাখবেন তিনি। সেই সঙ্গে চিকিৎসার বিষয়টিও তদারকি করবেন। এদিকে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সাথে কাছে পেয়ে তিনি মানসিকভাবে অনেকটাই শক্তিশালী বোধ করছেন বলে জানালেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ড. জোবায়দা রহমান। চিকিৎসা করছে দলের গঠিত মেডিক্যাল বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মেডিক্যাল বোর্ড চিকিৎসা দিলেও তার পরিবারের সদস্যরা চিকিৎসা বিষয়ে সব ধরনের দায়িত্ব দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে। বোর্ডের চিকিৎসকরা তাঁর সঙ্গে সমন্বয় করেই চিকিৎসা দেবেন। খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম জানান, বাড়ি ফেরার পরে সে মানসিকভাবে ভালো তাকলেও সুস্থ নেই। শ্বাসকষ্ট হচ্ছে, হাত নাড়াতে পারেন না। আপাতত বাড়িতে যতটা সম্ভব চিকিৎসা দেওয়া হবে। একটু সুস্থ্য হয়ে উঠলে, তার পছন্দমতো হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হবে। সেই পযন্ত চিকিৎসার যাবতীয় দেখভাল করবেন জোবায়দা রহমান। দুর্নীতির দুই মামলায় ২ বছরের বেশি সময় সাজাভোগের পর গতকাল বুধবার শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

খালেদার চিকিৎসা তদারকি করবেন পুত্রবধূ জোবাইদা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত