শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সুরক্ষা রেখা দিলেন সদর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান সালাউদ্দিন টিপু মহোদয়

লক্ষ্মীপুরে সুরক্ষা রেখা দিলেন সদর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান সালাউদ্দিন টিপু মহোদয়

জনি সাহা :   নবেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন খাবার এবং ঔষধের দোকানের সামনে সুরক্ষা রেখা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে পৌর বাজার এলাকায় সাদা রঙের প্রলেপ এঁকে এ রেখা দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একে এম সালাহ উদ্দিন টিপু।

এসময় চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে রূপ নিয়েছে। এর সংক্রামক থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসুচি নেয়া হয়েছে। খাবার এবং ঔষধের দোকান ব্যতিত সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

একই সাথে মানুষদের বাড়িঘরে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই খাবার এবং ঔষধের দোকানেও সমাগম কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানীদের জনসমাগম সৃষ্টি না করে তিনফুট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট বৃত্তে দাঁড়িয়ে কেনা-বেচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

এসময় সালাহ্ উদ্দিন টিপুর সাথে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগ নেতা আবদুর জব্বার লাবলু।

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com