সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

করোনায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি, আরও ৪ জন সুস্থ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তাই আছে ৪৮। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আজ শনিবার (২৮ মার্চ) করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগী এখন ৪৮ জন। যারা সংক্রমিত হয়েছিলেন তাদের মধ্যে ১৫ জন এখন পুরোপুরি সুস্থ, কোনো সংক্রমণ নেই। তারা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন। তিনি জানান, যাদের বয়স ৬০-এর বেশি তারা ঘরের একেবারেই ঘরের বাইরে যাবেন না। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৪৫০ কল এসেছে। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত। উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com