শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
‘আমার ঘরে আমার ক্লাস’ শুরু

‘আমার ঘরে আমার ক্লাস’ শুরু

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে আজ রোববার (২৯ মার্চ) থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু হয়েছে।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্লাস দেখে শিক্ষার্থীরা বাড়ির কাজ করে স্কুল খোলার পর তা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিতে হবে। বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। করোনাভাইরাসের কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে ১৮-৩১ মার্চ এবং পরে তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদে টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে। নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে সকাল ৯টায় সংসদ টিভিতে ক্লাস শুরু হবে। বেলা ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস হবে। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওইসব ক্লাস পুনঃপ্রচার করা হবে। ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করে মাউশি বলছে, পরের সপ্তাহের রুটিন আগামী ১ এপ্রিল প্রকাশ করা হবে। এদিকে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যেসব শিক্ষক ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ক্লাস নিতে আগ্রহী তাদের তালিকা জানাতে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের চিঠি দিয়েছে মাউশি। মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনার অভিজ্ঞতা ছাড়াও টিভি ক্যামেরার সামনে ক্লাস নেওয়ার আগ্রহ রয়েছে এমন শিক্ষকদের তালিকা পাঠাতে বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com