শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিক

বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে থাকা ঢাকার ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। বিশেষ করে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের বাসাভাড়া মওকুফের জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বনানীর নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, এই মুহূর্তে বিশেষ করে বস্তিবাসীরা চরম কষ্টে আছেন। তারাও কিন্তু ভাড়া দিয়েই বস্তিতে থাকেন। তাই আমি বাড়ি মালিকদের আহ্বান জানাবো, তারা যেন অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করেন। মেয়র বলেন, বস্তিবাসীরা দিন আনে দিন খায়। তাদেরও কিন্তু ভাড়া দিয়ে বাসায় থাকতে হয়। তাই আমি আহ্বান জানাবো, মানবিক কারণে বস্তিবাসীদের বাড়িভাড়া যেন মওকুফ করা হয়। এতে আপনাদের (বাড়িওয়ালাদের) হয়তো কিছু কষ্ট হবে। পৃথিবীর এই দুর্যোগে আপনারা অন্তত এই বিষয়টি মেনে নিন। আপনাদের এমন সিদ্ধান্তে খেটে খাওয়া মানুষের অনেক উপকার হবে। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। এখনই মানবসেবার উপযুক্ত সময়। নগরীতে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ কম ভাড়ার বাসায় থাকেন। তাই বস্তিবাসীদের মতো তাদের ভাড়াও কম নেওয়ার আহ্বান জানানো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, অবশ্যই আমি তাদেরও আহ্বান জানাই তারা যেন এই বিষয়টি গুরুত্বসহ দেখেন। তারা যদি ভাড়া মওকুফ করে দিতে পারেন, এতে অনেকের উপকার হবে। আমরা চাই সমাজের সবাই এই সংকটের সময়ে এগিয়ে আসুক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com