রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
জামালপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

জামালপুরে ফাঁসিতে ঝুলে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নে ঘরের ধর্ণায় ফাঁসিতে ঝুলে সোনিয়া খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের পশ্চিম জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে। বয়স্ক এক ব্যক্তির সাথে বিয়ের আলোচনায় সে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ ও প্রতিবেশীরা ধারণা করছেন।
আজ মঙ্গলবার দুপুরে তার দাদি ছালেমা দুপুরের ভাত রান্না করে নাতনি সোনিয়াকে খাওয়ার জন্য ডাকতে যান। এ সময় ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান তিনি। প্রতিবেশী কয়েকজন গিয়ে দরজা ভেঙে দেখতে পান সোনিয়া ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আছে। পরে তাকে ধর্ণা থেকে মৃত অবস্থায় নামিয়ে পুলিশে খবর দেন তারা। তার পরনে ছিল সালোয়ার কামিজ।

বিকেল সাড়ে ৩টার দিকে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজিব রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল তৈরি ও প্রাথমিক তদন্ত শেষে বিকেল ৫টার দিকে তারা মরদেহ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com