নান্দাইলে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতার ত্রাণ বিতরন
আবুল বাশার পলাশঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাহাঙ্গীর পুর ইউনিয়নে, মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়ের নির্দেশনায় ১২০০ কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নান্দাইল উপজেলা যুবলীগ নেতা সানাউল্লাহ রিপন।এলাকার দরিদ্র নারী পুরুষের মাঝে তিনি প্রতি জনকে ৩ কেজি আটা, ২ কেজি আলু,আধা কেজি পেয়াজ ও একটি করে সাবান বিতরণ করেন। এ সময় সানাউল্লাহ রিপন বলেন, নান্দাইল উপজেলা যুবলীগ এই ক্রান্তি কালে এলাকার মানুষের সেবায় নিয়োজত আছে, যতদিন পর্যন্ত এ করোনা কভিড -১৯ নিয়ন্ত্রনে না আসবে ততদিন পর্যন্ত এই ত্রান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে সরকার ও প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলা ও সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান। এবং সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকায় এই দুর্যোগ কালিন সময়ে অসহায় ও খেটে খাওয়া হতদরিদ্র মনুষের পাশে দাড়ানোর আহবানও জানান তিনি। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।