ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

মাদারীপুরে ‘প্রেম নিয়ে দ্বন্দ্বে’ নারী পুলিশকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর সদর থানার পিএসআই অনিমা বাড়ৈকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। আশঙ্কজনক অবস্থায় তাকে রোববার রাত ১১টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের ঊর্ধ্বতন মহল। অনিমা বাড়ৈ এর বাড়ি গোপালগঞ্জ জেলার ভাঙ্গারহাট এলাকায়। গুরুতর আহত অনিমাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার গলায় অস্ত্রোপচার করা হয়। এখনও সে পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, গত তিন মাস আগে অনিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। রবিবার রাত ১১টার দিকে অনিমা থানায় ডিউটি শেষে করে পুলিশ লাইনসে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর শিশুপার্কের সমানে আসলে আগে থেকে বসে থাকা রণবীর নামে এক যুবক তাকে হত্যার জন্য গলায় ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আহত অনিমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি। রাতেই তার গলায় অপারেশন হয়। সে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এদিকে ঘাতক রণবীরকে ধরতে রাত থেকেই আমরা কয়েকটি টিম মাঠে নেমেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভিশন বাংলা ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মাদারীপুরে ‘প্রেম নিয়ে দ্বন্দ্বে’ নারী পুলিশকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত