সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভারতে করোনায় মৃত্যু ১১৮ জনের, আক্রান্ত ৪ সহস্রাধিক

ভারতে করোনায় মৃত্যু ১১৮ জনের, আক্রান্ত ৪ সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার তিনশ ১৪ জন এবং এরই মধ্যে মারা গেছে একশ ১৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে বেড়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। যা একদিনে সর্বোচ্চ। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০ জন। মৃতের সংখ্যা তিনজন এবং সুস্থ হয়েছেন ১০ জন।

আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ছয়শ ৯০। গত ১৫ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সেই রাজ্যে। নতুন আক্রান্তের সংখ্যা ২০০ জন। মৃত্যুর হিসাবেও শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। পাঁচশ ৭১ জন আক্রান্ত হয়েছে ওই রাজ্যে। মৃত্যু হয়েছে পাঁচ জনের। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্ত ৫০৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।

মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির পর রয়েছে, তেলাঙ্গানা (৩২১), তার পর কেরালা (৩১৪), রাজস্থান (২৫৩), উত্তরপ্রদেশ (২২৭), মধ্যপ্রদেশ (১৬৫), কর্নাটক (১৫১), গুজরাট (১২২)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com