শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
দেশে আরো পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৪১

দেশে আরো পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ৪১

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো পাঁচজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইনে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। এতে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের  (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুবরণ করেছেন আরো পাঁচজন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৭। সর্বশেষ মৃত্যুবরণকারীদের চারজন পুরুষ এবং একজন নারী। তাঁদের দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ষাটোর্ধ দুজন। তাঁদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার।

ফ্লোরা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৬৪।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের পুরুষ ২৮ জন এবং নারী ১৩ জন। বয়স বিবেচনায় ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে চারজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, এবং ষাটোর্ধ পাঁচজন।

ফ্লোরা জানান, আক্রান্তদের ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লার ১, কেরানীগঞ্জের একজন এবং চট্টগ্রামের একজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com