ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

ভোলায় পাঁচ শতাধিক যাত্রীসহ তিন ট্রলার জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোলায় পাঁচ শতাধিক যাত্রীসহ তিনটি ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে। এসময় দুই জন‌কে আটক করা হয়। এছাড়াও ওই তিন‌টি ট্রলা‌রের সব যাত্রীকে হোম কোয়া‌রেন্টিনে থাকার নি‌র্দেশ দেওয়া হয়েছে। সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে নদীপ‌থে যাত্রী বহন করায়  আজ বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) ভোরে ভোলা সদ‌রের ইলিশা জংশন ফে‌রিঘাটের মেঘনা নদী থে‌কে এসব ট্রলার ও জ‌ড়িতদের আটক করা হয়। ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সারা ‌দে‌শের মতো ভোলায়ও সরকা‌রি নি‌র্দে‌শে যানবাহন ও নৌ প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু এ নি‌র্দে‌শ অমান্য ক‌রে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থে‌কে পাঁচ শতা‌ধিক যাত্রী নি‌য়ে ভোলার ইলিশা জংশন ঘা‌টে ওই তিন‌টি ট্রলার এলে তা জব্দ ক‌রা হয়। এসময় জ‌ড়িত দুইজন‌কে আটক করা হয় ও বাকিরা পা‌লি‌য়ে যায়। আটক দুইজন ও তিন ট্রলা‌রের বিষ‌য়ে ম্যা‌জি‌স্ট্রেট সিদ্ধান্ত নেবেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভোলায় পাঁচ শতাধিক যাত্রীসহ তিন ট্রলার জব্দ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: ভোলায় পাঁচ শতাধিক যাত্রীসহ তিনটি ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে। এসময় দুই জন‌কে আটক করা হয়। এছাড়াও ওই তিন‌টি ট্রলা‌রের সব যাত্রীকে হোম কোয়া‌রেন্টিনে থাকার নি‌র্দেশ দেওয়া হয়েছে। সরকা‌রি নি‌র্দেশ অমান্য ক‌রে নদীপ‌থে যাত্রী বহন করায়  আজ বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) ভোরে ভোলা সদ‌রের ইলিশা জংশন ফে‌রিঘাটের মেঘনা নদী থে‌কে এসব ট্রলার ও জ‌ড়িতদের আটক করা হয়। ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সারা ‌দে‌শের মতো ভোলায়ও সরকা‌রি নি‌র্দে‌শে যানবাহন ও নৌ প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে। কিন্তু এ নি‌র্দে‌শ অমান্য ক‌রে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী ঘাট থে‌কে পাঁচ শতা‌ধিক যাত্রী নি‌য়ে ভোলার ইলিশা জংশন ঘা‌টে ওই তিন‌টি ট্রলার এলে তা জব্দ ক‌রা হয়। এসময় জ‌ড়িত দুইজন‌কে আটক করা হয় ও বাকিরা পা‌লি‌য়ে যায়। আটক দুইজন ও তিন ট্রলা‌রের বিষ‌য়ে ম্যা‌জি‌স্ট্রেট সিদ্ধান্ত নেবেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত