বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
ঠাকুরগাঁওয়ে ওএমএস’র ৬৮ বস্তা চালসহ নসিমন ড্রাইভার আটক !

ঠাকুরগাঁওয়ে ওএমএস’র ৬৮ বস্তা চালসহ নসিমন ড্রাইভার আটক !

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৮ বস্তা ওএমএসের সরকারি চালসহ এক নসিমন ড্রাইভারকে আটক করেছে স্থানীয় লোকজন।

আটকের পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনকে খবর দেয়া হলে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চালের বস্তা গুলো নিয়ে আসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাট থেকে কুশলডাঙ্গী এমেরুলের মিলে চাল নিয়ে আসার সময় পারুয় গ্রামের বাসিন্দা ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল ভোর ৫ টায় নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠার পর তার বাসার সামনে ২টি ভ্যান ও একটি নসিমন চালের বস্তাসহ আটক করে।

এসময় নসিমনে থাকা ২ জন পালিয়ে গেলেও নসিমনের ড্রাইভার পান্না কাউসারকে আটক করা হয়।

আটক নসিমনের ড্রাইভার পান্না জানায়, চালগুলো মোড়লহাট থেকে নিয়ে কুশলডাঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এমেরুল মিলারের গুদাম ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চালের বস্তা গুলো এমেরুল মিলার ক্রয় করেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, এ ঘটনায় জড়িতদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com