ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বেলাল হোসেন শিমুল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।
তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, শিমুল আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিব বলেন, বাড়ির সামনে নিজেদের একটি রাইচমিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিমুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বেলাল হোসেন শিমুল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুজ্জামানের ছেলে।
তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স (সমাজবিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে, শিমুল আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিব বলেন, বাড়ির সামনে নিজেদের একটি রাইচমিলের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিমুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত