রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বাউফলে সরকারি ৪২ মেট্রিকটন চালসহ আটক ২

বাউফলে সরকারি ৪২ মেট্রিকটন চালসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে সরকারি ৪২ মেট্রিকটন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বগা বন্দরের একটি ঘরে ট্রলার থেকে উত্তোলনের সময় চালসহ ওই দুজনকে আটক করা হয়।

জানা গেছে, খাদ্য অধিদপ্তরের সিলকৃত বস্তাভর্তি চালগুলো বগা বন্দরসংলগ্ন উত্তর পাশের খালে নোঙর করা একটি ট্রলার থেকে শ্রমিকরা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের নিজস্ব গোডাউনে তুলছিল। তবে প্রভাবশালী একটি মহলের তৎপরতায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) শেখ বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ওখানে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা ওই চাল তোলার সময় ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় ট্রলার মালিক জয়নাল চৌকিদার, চাল ব্যবসায়ী শাজাহানকে আটক করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com