ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

নীলফামারীতে এমপি নূরের খাদ্য সহায়তা প্রদানের জন্য হটলাইন চালু

মোঃ ইব্রাহিম সুজন: নীলফামারীতে সদর সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এর উদ্দ্যোগে গরিব অসহায় ও মধ্যবিত্তদের খাদ্য সহায়তা প্রদানের জন্য দুটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে ( হটলাইন নাম্বারঃ ০১৯১৩-৮৮৮৬৬৬, ০১৭১৮-৪৭১৮৫৫) । গতকাল শনিবার (১৮ই এপ্রিল) থেকে এই হটলাইন নম্বর চালু করা হয়। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াদুদ রহমান বলেন, আসাদুজ্জামান নূর এমপি মহোদয়ের উদ্দ্যোগে তার ব্যাক্তিগত তহবিল থেকে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় মধ্যবিত্ত ও নিম্মবিত্ত মানুষের কথা ভেবে আমাদের এমপি মহোদয় এই হটলাইন চালু করার নির্দেশ দেয়। তিনি আরো বলেন, আমাদের এমপি মহোদয় জানায়, অনেক মধ্যবিত্ত পরিবার আছে যাদের খাদ্য প্রয়োজন থাকা সত্বেও কাউকে বলতে পারে না। তাই এমন ব্যক্তিদের জন্য মূলত এই হটলাইন চালু করা হয়। এই হটলাইনে ফোন করলে তাদের পরিচয় গোপন রেখে তার বাড়িতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি আরো জানায়, এমপি মহোদয়েরে ব্যাক্তিগত তহবিল থেকে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদানের কাজ অব্যাহত রয়েছে। খাদ্য সংকটে পড়া ৭ হাজার ৬০০ পরিবারের মাঝে ইতোমধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২হাজার ৯০০ জন প্রতিবন্ধী এই সাহায্যের আওতায় সাহায্য পেয়েছে। এছাড়া সদরের ৭০০ মসজিদের ঈমাম, মুয়াজ্জীন, খাদেম এবং তিনশত মন্দিরের পুরোহিতসহ দুই হাজার ৪০০ জনের মাঝে সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে সদরের রামনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১১৬জন ঈমাম, মুয়াজ্জীন, খাদেম এবং ১৭জন পুরোহিতসহ ১৩৩ জনকে খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। এবং চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদানের অব্যহত থাকবে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নীলফামারীতে এমপি নূরের খাদ্য সহায়তা প্রদানের জন্য হটলাইন চালু

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত