ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে উদ্যেগ নিয়েছে বৃটিশ হাইকমিশন ঢাকা। এ জন্য সিলেটে অবস্থানরত যাএীদের ঢাকায় নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) যোগে ১৪৬ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছাড়েন। সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিকদের নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারে ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।

ভিশন বাংলা ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ নাগরিক

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে উদ্যেগ নিয়েছে বৃটিশ হাইকমিশন ঢাকা। এ জন্য সিলেটে অবস্থানরত যাএীদের ঢাকায় নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) যোগে ১৪৬ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছাড়েন। সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিকদের নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারে ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত