শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ৩০ কেজির বস্তায় ৩ কেজি উধাও!

আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ৩০ কেজির বস্তায় ৩ কেজি উধাও!

আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ৩০ কেজির বস্তায় ৩ কেজি উধাও!
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) ১০ টাকা দরের চাল প্রতি বস্তায় থাকার কথা ৩০ কেজি। সেখানে রয়েছে ২৭ কেজি করে। প্রতি বস্তায় তিন কেজি করে উধাও। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ডিলারের বিরুদ্ধে বস্তাপ্রতি তিন কেজি করে চাল কম থাকার অভিযোগ চাল বিক্রয় বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বহী কর্মকর্ত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএসের) আওতায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে ৩০০ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা ওই ইউনিয়নের ৪১৮ জন হতদরিদ্রদের। উপকারভোগীদের কয়েকজন চাল কিনে অন্য দোকানে মেপে পরিমাণে কম পেয়েছেন। বিষয়টি জানাজানি হলে ট্যাগ অফিসার একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক ৪০০ বস্তা চাল মেপে ওজনে কম পাওয়ায় রাজিহার ইউনিয়নের ডিলার স্বপন বাড়ৈ’র চাল বিক্রয় বন্ধ করে দিয়েছে উপজেলা নির্বহী কর্মকর্তার নির্দেশে। এলাকার বিক্ষুপ্ত জনতা ওই ডিলারের চালের গোডাউন বন্ধ করে দিয়েছে। রাজিহার ইউনিয়নের ডিলার স্বপন বাড়ৈ উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মলিনা রানী রায় এর মেয়ে জামানতা হওয়ার কারনে উপজেলা প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে ওই এলাকার জনগন ।
এব্যাপারে স্বপন বাড়ৈ জানায়, আমাকে যখন চালের বস্তা দিয়েছে তখন আমি মেপে রাখি নাই। আমাকে যেভাবে দিয়েছে আমি সেই ভাবে বিক্রয় করেছি।
উপজেলা নির্বহী কর্মকর্তা চৌধুরী রওশর ইসলাম জানান, ওই ডিলারের যেসব চালের বস্তায় কম রয়েছে সেসব বস্তায় ৩০ কেজি পূর্ণ করে উপকারভোগীদের কাছে বিক্রি করতে ওই ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com