রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
করোনায় কোন ব্যক্তি মারা গেলে দাফনের জন্য আগৈলঝাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে প্রশিক্ষন।

করোনায় কোন ব্যক্তি মারা গেলে দাফনের জন্য আগৈলঝাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে প্রশিক্ষন।

করোনায় কোন ব্যক্তি মারা গেলে দাফনের জন্য
আগৈলঝাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে প্রশিক্ষন।
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরিশালের আগৈলঝাড়ায় যুবকদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে এই প্রশিক্ষন দেন কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ। তার সাথে ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য কাজী ইশরাক ও পারভেজ খান। উপজেলার বতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আল মদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠনের ২০ সদস্যদের এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আসাদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফনের জন্য বারপাইকা গ্রামের একটি সংগঠন এগিয়ে আসেন। তাই তাদের সহযোগীতার জন্য উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। তারা কিভাবে মৃত ব্যক্তির লাশ গোসল শেষে দাফন করবেন তা তাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তাদের সামাজিক দুরত্ব বজায় রেখেই প্রশিক্ষন দেয়া হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফন জন্য কোন প্রতিষ্ঠান যদি প্রশিক্ষন চান তাহলে আমরা তাদের গিয়ে প্রশিক্ষন দিয়ে আসি। আগৈলঝাড়ায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষন চেয়েছে তাই আমরা এসে তাদের প্রশিক্ষন দিচ্ছি। আমরা এর পূর্বেও যশোর জেলায় গিয়েও প্রশিক্ষন দিয়েছি। প্রশিক্ষন পাওয়া সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ বলেন, উপজেলার যে কোন স্থানে এই রোগে আক্রান্ত হয়ে কেহ মারা গেলে আমরা গোসল করিয়ে লাশ দাফনের ব্যবস্থা করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com