ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

করোনার মধ্যেই পরমাণু ডুবোজাহাজ নামাল চীন

নিউজ ডেস্ক: করোনা মহামারী ঠেকাতে যখন বিশ্ব হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব, তখন একটি নতুন কৌশলগত পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ চালু করল চীন। তবে পরমাণু ডুবোজাহাজ চালু করার বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেয়নি দেশটি। বরং চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসে প্রসঙ্গক্রমে একে পানিতে নামানোর খবর প্রকাশিত হয়েছে। চীনা গণমুক্তিফৌজের নৌবাহিনী বা পিএলএএনের প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী উদযাপন সংক্রান্ত খবরে এ তথ্য প্রকাশিত হয়। এ খবরে পিএলএএনের নতুন অস্ত্রের তালিকা প্রকাশ করে একে বাহিনীটির সাম্প্রতিক অর্জন হিসেবে তুলে ধরা হয়।
নতুন অস্ত্রের তালিকায়, চীনের  টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার, চীনে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, ডুবোজাহাজ বিধ্বংসী নতুন টহল বিমান কেকিউ ২০০-এর পাশাপাশি নতুন পরমাণু ডুবোজাহাজের কথাও উল্লেখ করা হয়। খবরে ডুবোজাহাজের শ্রেণি উল্লেখ করা না হলেও একে কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করা হয়। সাধারণভাবে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহক ডুবোজাহাজ বা এসএসবিএন বোঝাতে কৌশলগত সম্পদ শব্দ-যুগল ব্যবহার করা হয়। নতুন অস্ত্রের তালিকায় দেখানো হলেও এটি যে চীনের টাইপ ০৯৬এসএসবিএন হিসেবে পরিচিত পরবর্তী প্রজন্মের প্রথম ডুবোজাহাজ নয় সে ব্যাপারে নিশ্চিত মত প্রকাশ করেন অনেক বিশেষজ্ঞ।  পরবর্তী প্রজন্মের এ ডুবোজাহাজ চালু হতে আরও অন্তত ৪ বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়া উপগ্রহ থেকে তোলা ছবিতে এখনো নতুন প্রজন্মের চীনা ডুবোজাহাজ ধরা পড়েনি। খবর পার্সটুডে

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

করোনার মধ্যেই পরমাণু ডুবোজাহাজ নামাল চীন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত