ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

প্রথম সন্তানের পেটেই মৃত্যু, দ্বিতীয় সন্তানও কেড়ে নিল ঘাতক ট্রাক !

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় ৫দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিটিসি) এর সামনে এক ঘাতক ট্রাকের চাপায় মারা যায় শিশুটি। শিশুটির বাবার নাম হাফিজুল ও মায়ের নাম তাসলিমা বেগম। তাদের বাড়ী সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোংগাখাতা গ্রামে। এটি ছিলো তাদের দ্বিতীয় সন্তান (ছেলে)। হাফিজুল পেশায় দিনমজুর। এর আগে এ দম্পতির এক সন্তান গর্ভেই মারা যায়। পরে অপারেশন করে সেই মৃত সন্তানকে বের করা হয়। জানা যায়, গত ২২ এপ্রিল শহরের রহমান ক্লিনিকে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তাসলিমা বেগম। আজ ৫ দিনের মাথায় ক্লিনিক থেকে শিশুটিকে নিয়ে তার বাবার বাড়ী সালন্দর ইউনিয়নে বিলপাড়া গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে একটি ট্রাক তাদের বহনকৃত অটোটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশুটি। পরে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। হাসপাতালে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শিশুটির বাবা অত্যন্ত গরীব হওয়ায় বিভিন্নজনের কাছে চাঁদা তুলে এ্যাম্বুলেন্স ভাড়া করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে ঘন্টা দুয়েক দেরী হয়ে যায়। পরে রংপুরে যাওয়ার পথেই শিশুটি মারা যায়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দূর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ঘাতক ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রথম সন্তানের পেটেই মৃত্যু, দ্বিতীয় সন্তানও কেড়ে নিল ঘাতক ট্রাক !

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত