ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

গাজীপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলের সাতকোয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র-মাদক ও খুনের ১৪ মামলার আসামি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রবিউল ইসলাম রবু (৩২) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে। র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন এবং তার ৫-৬ জন সহযোগী পালিয়ে যান। সন্ত্রাসীদের গুলিতে আহত হন র‌্যাবের সৈনিক কামরুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গাজীপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত