শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মোংলায় নিম্ন ও মধ্য বিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করলেন সালোম নামের সংগঠন

মোংলায় নিম্ন ও মধ্য বিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করলেন সালোম নামের সংগঠন

মোংলা প্রতিনিধি:
দশে মিলে করি কাজ,হারি জিতি নাহি লাজ। এমন মনোভাব নিয়ে মোংলা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন একটি সেচ্ছাসেবী এনজিও সংগঠন। সমাজের যারা লোক লজ্জার ভয়ে জনপ্রতিনিধি কিংবা অন্যের কাছে সাহায্যের হাত বাড়াতে পারছে না সেই সকল পরিবারকে টার্গেট করে গোপনে তালিকা তৈরী করে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করলেন তারা। মোংলা উপজেলার চাদপাই, চিলা মিঠাখালি তিন ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনা দূযোর্গ মোকাবেলায় মানব সেবা ও সামজিক দায়বদ্ধতা নিয়ে সালোম নামের একটি এনজিও সংগঠন এলাকার এ সকল অনাহারী মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। উপজেলায় প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে বিতরনকৃত খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, সাবান ও ওষুধসহ একটি প্যাকেট মানুষদের হাতে তুলে দিলেন উদ্যেগী এ এনজিও সংগঠনটি। তিন দিন ব্যাপি এ খাদ্য সহায়তার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন রেভাঃ ফাদার দানিয়েল মন্ডল, রেভাঃ ডিকন জন মানিক বাড়ই, মিঠাখালি ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন, মিঠাখালি প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, এনজিও সালোম এর প্রোগ্রাম অফিসার তাপস বাড়াই, হিসাব রক্ষক বিলিয়াম বিশ্বাস, মিলটন সরদারসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com