ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

নিজের গ্রামেই সমাহিত হলেন সাংবাদিক খোকন

নিজের গ্রামেই সমাহিত হলেন সাংবাদিক খোকন
ভিশন বাংলা ডেস্ক: দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

ভিশন বাংলা ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নিজের গ্রামেই সমাহিত হলেন সাংবাদিক খোকন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২০

featured Image
ভিশন বাংলা ডেস্ক: দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত