রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
আগৈলঝাড়ায় অবৈধ দখল উচ্ছেদ করলেন গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু

আগৈলঝাড়ায় অবৈধ দখল উচ্ছেদ করলেন গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় করোনা আতঙ্কের মধ্যে অবৈধভাবে সরকারী জায়জা দখল করে দোকান ঘর নির্মান। উচ্ছেদ করলেন গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু।

জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্দির পাড় বাজারের বাইপাস সড়ক নামক স্থানে ওই এলাকার মফসের সরদারের পুত্র হক সরদার, রুবেল সরদারসহ কয়েকজনে সরকারী রাস্তায় জায়গা দখল করে দোকান ঘর নির্মান করছে। খবর পেয়ে গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু আজ বুধবার সকালে (২৯ এপ্রিল) উপস্থিত হয়ে অবৈধ দখল উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড মেম্বর মোঃ মশিউর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এব্যাপারে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, ১ নং ওয়ার্ডের কান্দির পাড় বাজারের বাইপাস সড়ক নামক স্থানে সরকারী রাস্তায় স্থানীয় কতিপয় ভূমি দস্যু ওই বাজারের হক সরদার, রুবেল সরদার সহ কয়েক জনে সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করেছে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মশিউর রহমানকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ভিটি দখলদারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার ও উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com