রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার আটক

কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ ডাক্তার আটক

ভিশন বাংলা ডেস্ক: কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক চিকিৎসক ও তার গাড়ি চালককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয়েছে। আটককৃত ওই দু’জন হলেন ডা. রেজাউল হক এবং তার গাড়ি চালক ধলু মিয়া ফরাজী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে চট্টগ্রামের লোহাগড়া থেকে প্রাইেভটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দাউদকান্দি টোলপ্লাজাতে তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ২টি ব্যাগে থাকা ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৫১ লাখ টাকা।

জেলা পুলিশ সূত্র জানায়, আটককৃত ডাক্তার রেজাউল হক রাজধানী ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। ওই ডাক্তারের বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় আরও একাধিক মাদকের মামলা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com