ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার করোনায় আক্রান্ত

শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মনির হোসেনের (৪১) করোনায় শনাক্ত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার ছাড়াও  চিকিৎসক, স্যানেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, বিদ্যুতকর্মীসহ নতুন ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১১২। ২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌছে। এদিনে ৫৫টি নমুনার মধ্যে ২১ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ  আসে। তবে বাকী ১৯ টির রিপোর্ট এখনও আসেনি। ২১ জনের মধ্যে সদরে আরও রয়েছেন- সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী আমিন (৫৪), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ব্রাদার (৫২) রয়েছেন। ২৯ এপ্রিলের নমুনা থেকে মুন্সীগঞ্জে শুক্রবার নতুন করে আরও দুই জনের করোনা শানাক্ত হয়েছে। এরা হচ্ছেন-  শ্রীনগরের বেজগাঁও গ্রামের একজন (২৮) এবং সদর উপজেলার পঞ্চসার গ্রামের এক নারী (৪৫)। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ১১২। নতুন পাওয়া ২৬ এপ্রিলের নমুনার ২১ জন এবং ২৯ এপ্রিলের নমুনার ২ জন মিলে ২৩ জনের তালিকা পেয়েছে সিভিল সার্জন অফিস। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ২ জন  এবং শ্রীনগরে ১ জন।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার করোনায় আক্রান্ত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২০

featured Image
শাহ মোস্তফা কামাল: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার মনির হোসেনের (৪১) করোনায় শনাক্ত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসার ছাড়াও  চিকিৎসক, স্যানেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, বিদ্যুতকর্মীসহ নতুন ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১১২। ২৬ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট শুক্রবার সিভিল সার্জন অফিসে এসে পৌছে। এদিনে ৫৫টি নমুনার মধ্যে ২১ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ  আসে। তবে বাকী ১৯ টির রিপোর্ট এখনও আসেনি। ২১ জনের মধ্যে সদরে আরও রয়েছেন- সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী আমিন (৫৪), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ব্রাদার (৫২) রয়েছেন। ২৯ এপ্রিলের নমুনা থেকে মুন্সীগঞ্জে শুক্রবার নতুন করে আরও দুই জনের করোনা শানাক্ত হয়েছে। এরা হচ্ছেন-  শ্রীনগরের বেজগাঁও গ্রামের একজন (২৮) এবং সদর উপজেলার পঞ্চসার গ্রামের এক নারী (৪৫)। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ১১২। নতুন পাওয়া ২৬ এপ্রিলের নমুনার ২১ জন এবং ২৯ এপ্রিলের নমুনার ২ জন মিলে ২৩ জনের তালিকা পেয়েছে সিভিল সার্জন অফিস। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ১ জন, সিরাজদিখান উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ২ জন  এবং শ্রীনগরে ১ জন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত