ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

আসছে ঘূর্ণিঝড় আম্ফান!

আসছে ঘূর্ণিঝড় আম্ফান!
ভিশন বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের দুর্যোগের মধ্যে দেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ‘আম্ফান’ নামে এই ঘূর্ণিঝড় আগামী শনিবার (০২ মে) সক্রিয় হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারতীয় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্ফান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে এখন মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ শনিবার থেকে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। কারণ ওই দিন থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আম্ফান সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহসান বলেন, ঘূর্ণিঝড়টি এখনো সক্রিয় হয়নি। তবে ২ মে এটি সক্রিয় হতে পারে এবং ৫ মে উপকূলে আঘাত হানতে পারে। তবে যেহেতু এটি এখনো সক্রিয়ই হয়নি সেহেতু এর গতিপথ কী হতে পারে, কোথায় আঘাত হানতে পারে বা সাগরেই এর শক্তি শেষ হয়ে যাবে কিনা- সেই বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেব পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও  বজ্রবৃষ্টি হতে পারে। এটি আগামী সপ্তাহ পর্যন্ত থাকতে পারে।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আসছে ঘূর্ণিঝড় আম্ফান!

প্রকাশের তারিখ : ০১ মে ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত