শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জকির গ্রুপের দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শুক্রবার (১ মে) ভোররাতে জাদিমোড়ার পাহাড়ে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহতরা হলেন, জকির গ্রুপের সদস্য ডাকাত রশিদ ও ডাকাত হাকিম।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বার্তা২৪.কমকে শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোররাতে জাদিমোড়ার পাহাড়ে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এ র‌্যাব-১৫ এর একদল সদস্যের সঙ্গে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়। এ ঘটনায় দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়। এতে কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com