শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গোপালগঞ্জে শিশুকে শারীরিক নির্যাতন, গ্রাম ডাক্তার আটক

গোপালগঞ্জে শিশুকে শারীরিক নির্যাতন, গ্রাম ডাক্তার আটক

ভিশন বাংলা ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে শারীরিক নির্যাতন করার অভিযোগে সোলায়মান শাহ (৪০) নামে এক গ্রাম ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ডাক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। শনিবার (২ মে) দুপুরে কোটালীপাড়া উজেলার বুজুরগোকোনা গ্রামের ওই ডাক্তারের চেম্বারে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই শিশু ৪৯নং উত্তরপাড়া মাদ্রাসা সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নির্যাতনের শিকার ওই শিশুর মা জানায়, হঠাৎ করে আমার মেয়ের শরীরের এ্যালার্জির প্রকোপ দেখা দিলে বাড়ীর পার্শ্ববর্তী গ্রাম ডাক্তার সোলায়মান শাহ’র কাছে নিয়ে যাই। এ সময় আমার মেয়েকে চিকিৎসার জন্য ওই ডাক্তারের কাছে রেখে বাড়ীতে ধান নাড়তে চলে আসি। পরে আমার মেয়ে বাড়ীতে এসে আমার কাছে শারীরিক নির্যাতনের বিষয় সব কিছু জানায়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ওই শিশুর মা বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা ওই ডাক্তার সোলায়মান শাহকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রাম ডাক্তার শিশুটিকে শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল রবিবার (৩ মে) আটককৃতকে আদালতে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com