শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুরে পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত

মাধবপুরে পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত

মোঃ নজরুল ইসলাম খান
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে রড বোঝাই পিকআপ উল্টে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার বেলা ১১ টার দিকে মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের আলাপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়েরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হবিবুর রহমান (৩৫) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খাঁনপুর গ্রামের সফিউল্লাহর ছেলে দিদারুল ইসলাম (৩২)।
জানা গেছে, রডবোঝাই একটি পিকআপ ভ্যান মাধবপুর উপজেলার মনতলা থেকে বানিয়াচং যাচ্ছিল। এ সময় ড্রাইভার ও হেলপার ছাড়াও পিকআপ ভ্যানে ৪ জন লোক ছিলেন। পথিমধ্যে আলাপুর এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটি রাস্তার একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা ৪ শ্রমিক রডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com