রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
তথ্য গোপন করে করোনারোগীর জানাজা-দাফন, এলাকা লকডাউন

তথ্য গোপন করে করোনারোগীর জানাজা-দাফন, এলাকা লকডাউন

ভিশন বাংলা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে রবিবার রাতে এক গৃহবধূ মারা গেছে। তার নাম আলেয়া খাতুন (৪৫)। তিনি উল্লাপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার এরফান আলীর স্ত্রী। তিনি ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে করোনা রোগের চিকিৎসাধীন ছিলেন। ওই গৃহবধূর মেয়ে রোজিনা খাতুন (২০) মাকে চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। মৃত গৃহবধূ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার ডা. আল আমিন সরকার আশিক ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম সরেজমিনে ওই বাড়ি পরিদর্শনে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার ভোরে পরিবারের লোকজন তথ্য গোপন করে ওই গৃহবধূর লাশ পৌর শহরের উল্লাপাড়া কবরস্থানে দাফন করে। জানাজায় মহল্লার অনেকেই অংশ নেয়। পরে করোনারোগীর জানাজায় অংশ নেওয়া ব্যক্তিসহ পুরো মহল্লায় আতঙ্ক বিরাজ করছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। ওই পরিবারের সবার রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা হবে। একই সাথে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।

উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, ওই পরিবারসহ পুরো মহল্লা লকডাউন করে দেওয়া হয়েছে। আক্রান্ত পরিবারের সবার খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছি। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, ঘটনা জানার পর আমরা পুরো এলাকা লকডাউন করেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com