নীলফামারীতে ক্রমান্বয়ে করোনা রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি সচেতনতা
নীলফামারী থেকে আব্দুর রউফ: সারাদেশের ন্যায় নীলফামারীতেও লাফিয়ে লাগিয়ে মহামারী করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকলেও জনগনের মাঝে এখনও বাড়েনি সচেতনতা। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসন নানামুখী পদক্ষেপ নিলেও জীবন-জীবিকার তাগিদে তা মানছেন না অনেকেই। আবার অনেককেই। আবার কেউ কেউ কোন কারণ ছাড়াই শুধুমাত্র মুখে একটি মাস্ক পড়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন স্থানে। মাঝে মাঝে পুলিশের জেড়ার মুখে পড়লেও, নানা অযুহাতে পার পেয়ে যাচ্ছেন নাকের নীচে মাস্ক পড়া এসব অসচেতন মানুষজন।
গত ২ মে নীলফামারীর সৈয়দপুরের একটি ব্যাংকের ৪জনের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় জেলা স্বাস্থ্য বিভাগ। এঁদের মধ্যে একজন জেলা সদরের পৌর এলাকার প্রগতিপাড়ায় ভাড়া বাড়ীতে বসবাস করেন। তাঁরা সকলেই কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন।