রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ঠাকুরগাঁওয়ের ইয়াবা ব্যবসায়ী খাদেমুল ডিবি পুলিশের হাতে গ্রেফতার!

ঠাকুরগাঁওয়ের ইয়াবা ব্যবসায়ী খাদেমুল ডিবি পুলিশের হাতে গ্রেফতার!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা শহরের কূখ্যাত ইয়াবা ব্যবসায়ী খাদেমুল ইসলাম (৫২) আটানব্বই পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে শহরের সরকার পাড়াস্থ তার নিজ বাসা থেকে মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পলিশের একটি চৌকষ টিম।
শহরের কূখ্যাত ইয়াবা ব্যবসায়ী খাদেমুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।
ধৃত. মাদক ব্যবসায়ী খাদেমুল ঠাকুরগাঁও পৌরসভাধীন সরকারপাড়া এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এর নেতৃত্বে এসআই নবীউল, আবু ঈশা, রবিউল, এএসআই হেলালের সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম শহরের সরকারপাড়া এলাকায় অভিযানে যায়। এসময় কূখ্যাত ইয়াবা ব্যবসায়ী খাদেমুল ইসলামের বাসা তল্লাশী করে ডিবি পুলিশ।
পরে তার পরিহিত লুঙ্গীতে ভাঁজ করা অবস্থায় ৯৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসআই শামীম জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী খাদেমুল দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ব্যবসা করে শহরের উঠতি বয়সী ছেলেদের বিপথগামী করছে। করোনা পরিস্থিতির মধ্যেও তার মাদক ব্যবসা ছিলো জমজমাট।
এর আগেও তাকে ধরতে বেশকটি অভিযান চালানো হয়েছিলো, কিন্তু প্রত্যেকবারই সে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এবার সে আর পালাতে পারেনি।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com