শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলেছে যুবক, অতপর…

বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলেছে যুবক, অতপর…

ঠাকুরগাঁও প্রতিনিধি : বউয়ের ঝগড়া করে ভাইয়ের খোঁজে ফরিদপুরের সদরপুর উপজেলার খালেক (৩৫) নামে এক যুবক ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক আত্মীয়ের বাসায় এসেছিলো। গত কয়েকদিন ধরে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেখেছে উপজেলাবাসি।
এরমধ্যে আজ বুধবার (৬ মে) সকালে তাকে রাস্তার পাশে লিঙ্গ কর্তনসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাণীশংকৈল হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে যুবকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লিঙ্গ কর্তনকারি যুবকটি মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, তাকে বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছে উপজেলাবাসি। আজ সে নিজেই নিজের লিঙ্গ কর্তন করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম খালেক বলে জানায় এবং তার বাড়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নন্দলালপুরে। এছাড়া আর সে কিছুই বলতে পারেনি।

হাসপাতালে চিকিৎসাধীন যুবকটিকে এ বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ী ফরিদপুর, তার মাথায় সমস্য আছে, বাড়ীতে বউয়ের সাথে রাগ করে এসেছে, ভাইকে খুঁজতে এসেছে- এসব উলট-পালট কথাবার্তা বলে।

এদিকে পরিচয়হীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com